সি প্লাস প্লাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সি প্লাস প্লাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

The structure of a program in C ++ | Bangla Tutorial 1



#include<iostream>
using namespace std ;
int main( )   //main( ) is where  program execution  starts.
{
             
        cout<<"Hello World!" ;  // prints Hello World!

        return 0 ;

}

                                             ১ম প্রোগ্রামিং

   লিংকটি ক্লিক করুন 

এখানে সি প্লাস প্লাস এর সব থেকে বেসিক প্রোগ্রাম দেয়া হয়েছে । প্রোগ্রাম অনেকটা মানুষের মত । মানুষের যেমন মাথা(head) , গলা,বডি আছে তেমনি প্রোগ্রামেরও মাথা , গলা,বডি(body) আছে । এই প্রোগ্রামের মাথা হল " #include<     > "। গলা হল "using namespace std ;" । আর বডি হল 
         "  int main()  
           {
             ............................
             ............................
             ............................
          } "
***এখানে যাকে আমরা মাথা বলেছি সেটা কে প্রোগ্রামের ভাষায় header file বলা হয় । অর্থাৎ #include<     >  এর মধ্যে যেটা থাকে সেটা  হচ্ছে header file । প্রোগ্রামের দিকে খেয়াল করলে দেখবেন #include<     > এর মধ্যে
" iostream " ব্যবহার করা হয়েছে । কোন প্রোগ্রামে input বা output বা  উভয়ের কাজ করতে গেলে iostream ব্যবহার করা হয় । যেহেতু প্রতিটি প্রোগ্রামে input output নিয়ে কাজ করা লাগে সেহেতু প্রতিটি প্রোগ্রামের শুরুতে " #include<iostream> " লিখতে হয় ।  

*** বোঝা ও মনে রাখার সুবিধার্থে using namespace std ; " কে মাথা ও বডির মাঝে মধ্যের সংযোগ স্থল ধরে নিন । ব্যপারটা এই ভাবে ভাবুন বেচে থাকার জন্য গলা কিন্তু আবশ্যক যদি আপনার গলা না থাকে তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেননা তেমনি using namespace std ; " না থাকলে প্রোগ্রামও বাঁচবে না । 

***main ( ) হল যেখানে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয় । সুতরাং এখান থেকেই আপনার প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হবে । 
 "  int main()  
           {
             ............................
             ............................
             ............................
          } " হল প্রোগ্রামের মূল এবং এখানেই আপনাকে কোড আসল কোড লিখতে হবে । 
এই কোডিং এ  int main () মূল ফাংশন যেখানে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়েছে।

*** প্রোগ্রামের মধ্যে "// " ব্যবহার করা হয়েছে । প্রোগ্রামের মধ্যে কমেন্ট লিখতে "//" ব্যবহার করা হয় । "//" এর পর যা লেখা হোক না কেন তা এক্সিকিউশন হয় না । 
***cout << "Hello World!";  প্রোগ্রামটি রান করলে Hello World!পর্দায় প্রদর্শিত হবে। মূলত যদি আপনি কোন কিছু রান করার পর তা পর্দায় প্রদর্শন করতে চান তাহলে তা cout ব্যবহার করতে হয় যেভাবে প্রোগ্রামটিতে ব্যবহার করা হয়েছে । 
cout মুলত আউটপুটের কাজ করে । 
*** return 0 ; 
একটি C ++ প্রোগ্রামে স্টেটমেন্টটি optional:  যদি  প্রোগ্রামে return 0 ;ব্যবহার করা না হয়  কম্পাইলারে স্বয়ংক্রিয়ভাবে একটি   return 0 ; যোগ করে ।  

রিটার্ন ভ্যালু হল আপনার প্রোগ্রামের exit কোড, shell (বা অন্য কোনো অ্যাপ্লিকেশন যা ran হয়) এটি পড়তে ও ব্যবহার করতে পারে।

0 কোড কে exit করে । আর বলে OK the program execution was successfull ।

নোট ঃ
১)compiler এ  C++ এর কোড কে .cpp দ্বারা সেভ করতে হয়  ।  ২) যে সব লাইনের শেষে  ";" আছে তাদেরকে statement বলে । অনেকগুলো  statement  এর সাহায্যে একটি প্রোগ্রাম তৈরি করা হয় । 



         পোস্টটি পড়ে থাকলে অনুগ্রহ করে কমেন্ট করুন ।
Share:

বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

Statement and Expression in C++ | C++ বাংলা tutorial 3


Computer Program হল  একটি নির্দেশ ক্রম
 (A Sequence of Instruction ) যা কম্পিউটারকে  বলে দেয় যে  কম্পিউটারকে  কী করতে হবে  ।
সুতরাং বলা যেতে পারে , অনেকগুলো সজ্ঞতি পূর্ণ এবং অর্থপূর্ণ বাক্য পাশাপাশি বসে যেমন একটি paragraph তৈরি করে , তেমনি অনেক গুলো Sequence of Instruction এর মাধ্যমে  একটি প্রোগ্রাম গঠিত হয়  । আবার অনেকগুলো প্যারাগ্রাফ মিলে যেমন  বিশাল একটি প্রবন্ধের তৈরি হয় , তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোগ্রাম মিলে একটি  বিশাল  কম্পিউটার প্রোগ্রাম তৈরি হয় । তাই আগে আমাদের জানতে হবে কিভাবে   সজ্ঞতি পূর্ণ এবং অর্থপূর্ণ Sequence of Instruction বসিয়ে ছোট  প্রোগ্রাম তৈরি করতে হয় । তারপরেই না আমরা বড় বড় প্রোগ্রাম তৈরি করতে পারব । 

Statement

একটি প্রোগ্রামে সবচেয়ে সাধারণ ধরনের নির্দেশনা বা Instruction  কে Statement বলা হয়। C ++ এ একটি  Statement  সি প্লাস প্লাস ভাষার সর্বনিম্ন স্বাধীন Unit। মানুষের ভাষায়, এটি একটি বাক্যের অনুরূপ। আমরা একটি ধারণাকে প্রকাশ করার জন্য যেভাবে  বাক্য লিখে থাকি । তেমনি C ++ এ, কম্পাইলারকে বোঝাতে আমরা Statement  লিখে থাকি । Compiler কে আমরা এটা বুঝাতে চাই যে আমরা  একটি  task সম্পাদন করতে চাই। C ++ এর Statementগুলির প্রতিটি একটি সেমিকোলন(;) দ্বারা শেষ হয়।
C++ এ বিভিন্ন প্রকারের Statement আছে । কিছু Statement এর ধরন নিচে দেয়া হল ঃ
 int age ;
age = 23 ;
cout<<age ;
int age; কে যেভাবে প্রকাশ করা হয়েছে সেটাকে বলা হয় Declaration Statement। এই  Declaration Statement  কম্পাইলারকে এটাই বলে যে  age একটি variable  যা একটি পূর্ণসংখ্যা (int) মান ধারণ করে। প্রোগ্রামিংয়ে, ভেরিয়েবল  হল Computer এর Memory  তে যেকোনো ডাটা রাখার জন্য জায়গা  বাছাই করা।  প্রোগ্রাম করার সময় ভেরিয়েবল  declare  করা হয় , তখন মেমরিতে সেই ভেরিয়েবল  এর জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক হয়ে যায়।। আমরা খুব শীঘ্রই ভেরিয়েবল সম্পর্কে আরও কথা বলব।

age = 23 ; একটি assignment statement। এখানে ভেরিয়েবল (age) এর মান (23) নির্ধারণ করা হয়েছে।

cout<<age ; একটি Output Statement। এটি স্ক্রিনে age এর মান (যা আমরা পূর্বের Statement এ 23 সেট করেছি)  তা প্রদর্শন করে।

Expression

কম্পাইলার বিভিন্ন ধরনের Expression সমাধান করতে পারে। Expression একটি গাণিতিক সত্তা যা একটি  মানকে evaluate  করে।  গণিতে,  12 + 8 হল Expression । 12 + 8 যোগ করার পরে যে মান আসে সেটা হল evaluate । এখানে evaluate হল 20 ।  Expression ভ্যালুকে involve করতে পারে. (যেমন 12), variable (যেমন x), operator (যেমন +) এবং ফাংশনগুলি (যা একটি ইনপুট মানের উপর ভিত্তি করে কিছু  আউটপুট দেয়)। তারা single (যেমন 12, অথবা x), অথবা complex আকারে (যেমন 12 + 8, 12 + x, x+y, অথবা (12 + x) * (y-8)) হতে পারে।

উদাহরণস্বরূপ, Statement  x = 12 + 8; একটি কার্যকর Assignment Statement। 
Share:

মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

cin যে ভাবে কাজ করে | Bangla C++ tutorial 2

এই পর্বটি পড়ার পূর্বে ১ম পর্বটি পড়ে নিন ।


#include<iostream>
using namespace std ;
int main( )   //main( ) is where  program execution  starts.
{
             
        cout<<"Hello World!" ;  // prints Hello World!

        return 0 ;

}
                      ১নং প্রোগ্রামিং

আমরা জানি যে  cout আউটপুটের কাজ করে । অর্থাৎ এই প্রোগ্রামকে RUN করলে Hello World!পর্দায় প্রদর্শিত হবে । এবার আমরা আর একটি প্রোগ্রাম দেখব যেখানে ইনপুট নিয়ে কাজ করা হবে । আউটপুটের এর জন্য যেভাবে আমরা cout নিয়ে কাজ করেছিলাম ,তেমনি ইনপুট নিয়ে কাজ করতে গেলে cin নিয়ে কাজ করতে হবে । 


#include<iostream>
using namespace std ;
int main( )  
{   
  
        cout<<"Enter your age :" ; 
        int age; 
        cin>>age ;    
        cout<<"Your age is :"<<age ; 

        return 0 ;

}
                       ২নং প্রোগ্রামিং

এখানে ক্লিক করুন । (কোড লিঙ্ক)


 int age; 
 cin>>age ;
 ইনপুট অপারেশনের ফরম্যাট ঃ cin এক্সট্রাকশন অপারেটরের (যেটি লেখা হয়  >> )সাথে একসাথে ব্যবহার করা হয়, অর্থাৎ ( cin>>) ।
তারপর  cin    যে ভেরিয়েবল ডিক্লিয়ার করা  হয়েছে তাকে অনুসরণ করে । এখানে age নামক একটি ভারিয়েবেল নেয়া হয়েছে , যেটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা । এবং user থেকে যে তথ্য নেয়া হয়  তা age এর মধ্যে সংরক্ষিত হয়।  user থেকে যে age ইনপুট নেয়া হবে  সেটাকে পর্দায়  দেখাতে হলে cout ব্যবহার করতে হবে ।
 ফরম্যাট টি হবে  cout<<"Your age is :"<<age ;
যখন  cout<<"Your age is :"<<age ;  ফরম্যাট টি  ব্যবহার করবেন তখন আউটপুট হিসেবে স্ক্রীন  এ এভাবে দেখাবে 


যদি খেয়াল করেন চিত্রে গোল দেয়া অংশটিতে Your age  is : লেখাটি প্রদর্শিত হয়েছে । কারন cout এর মধ্যে Your age  is : কথাটি লেখা ছিল । উল্লেখ্য যে user এর কাছ থেকে 23 সংখ্যাটি ইনপুট হিসেবে নেয়া হয়েছে । 
 কিন্তু যদি cout<<age ; এইভাবে লেখেন তবে প্রোগ্রাম রান করার সময়ে Your age  is : কথাটি থাকবে না । 

চিত্রে যে প্রোগ্রামের আউটপুট দেখানো হয়েছে সেখানে cout  কে cout<<age ; এইভাবে লেখা হয়েছে ।

নোট ঃ
 cin এর পর " " ব্যবহার করা যাবে না । অর্থাৎ  cin>>"age" ;  লেখা যাবে না । লিখতে হবে cin>>age ;  । কিন্তু যখন কোন কিছু পর্দায় প্রদর্শন করবেন তখন  cout এর পর তা  " " মধ্যে রাখতে হবে ।
 যেমন cout<<"Your age is :"<<age ; এখানে  Your age is : টি রান করলে পর্দায়  প্রদর্শিত হবে । 
Share: