রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

Variable in C++ | Bangla tutorial 5

আপনি কি চাইলেই মেঝেতে ৫০০ গ্রাম দুধ রাখতে পারবেন ? পারবেন না কেন অবশ্যই পারবেন । কিন্তু সেই দুধ পরে কি খেতে পারবেন ? যদি আপনি দুধ খেতেই চান তাহলে সবার আগে সেই দুধ পাত্রে সংরক্ষণ করতে হবে । এখন ৫০০ গ্রাম দুধ রাখার জন্য কিন্তু আপনার পাত্র ৫০০ গ্রাম এর সমান বা তার তুলনায় বড় হতে হবে । তা নাহলে আপনি ৫০০ গ্রাম দুধ রাখতে পারবেন না । অর্থাৎ দুধ রাখার জন্য আপনার এমন কিছু দরকার যেখানে আপনি দুধ সংরক্ষণ করতে পারেন । তেমনি প্রোগ্রামিং করার সময়ে যখন কোন ডাটা সংরক্ষণ করার প্রয়োজন হয় তখন মেমরিতে জায়গার দরকার হয় । আর এটাকেই প্রোগ্রামিং এর ভাষায় ভেরিয়েবল বলে ।   

  • সি প্লাস প্লাস এ ভেরিয়েবল ব্যবহার এর পূর্বে ভেরিয়েবল ডিক্লিয়ার করতে হয় ।

যে ভাবে ভেরিয়েবল ডিক্লিয়ার করতে হয় ঃ
1                                     1) data_type variable_list;
                  2) data_type variable_name= value;

   data_type  variable_list;
 int a,b,c;
       float j,k,l;
  data_type  variable_name= value;
int a=10,b=34,c=87;
     float j=12.7 ,k=56.9,l=78.98;



একটা প্রোগ্রাম দেখা যাক ঃ

#include ;
using namespace std;
int main ( )
{
int a,b,c;
a = 10;
b = 20;
c=a+b;
cout<<"Here is your number c = "<

return 0;
}



অাউটপুট দেখতে এখানে ক্লিক করুন ।

এই প্রোগ্রামিং এ  a , b এবং c নামে তিনটি ভেরিয়েবেল ডিক্লিয়ার করা হয়েছে ।যা পূর্ণসংখ্যা মান বা integer value ধারন করে ।  যখন আমরা  a , b এবং c নামে তিনটি ভেরিয়েবেল ডিক্লিয়ার  করি তখন মেমোরির মধ্যে a , b এবং c এর জন্য ৩ টি জায়গা নির্ধারণ হয়ে যায় । যেটা অনেকটা দুধ রাখা পাত্রের মত হয়ে যায় । এখন ডাটা টাইপ অনুসারে মেমর‍ির মধ্যে জায়গার আকার নির্ধারণ হবে ।

ডাটা টাইপ নামক পর্বে প্রতিটি ডাটা টাইপ এর জন্য কেমন মেমোরি তে জায়গা লাগবে টা দেখানো হয়েছে । veriable declare করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে ভেরিয়েবল শুধু মাত্র অক্ষর , সংখ্যা , আন্ডারস্কোর ব্যবহার করে লেখা যায় । তবে  variable declare এর শুরুতেই কখনই সংখ্যা ও  আন্ডারস্কোর ব্যবহার করা যাবে না । 

variable কে global variable ও local variable হিসেবে ডিক্লিয়ার করা যায় । যদি function বা কোন ব্লক এর  এর মধ্যে ডিক্লিয়ার করা হয় তবে   সেটা local variable  । আর যদি  function  এর বাইরে declare করা হয় তবে সেটা   global variable ।

Local variable 

        একটি ফাংশন বা ব্লকের ভিতরে  যে ভেরিয়েবল বা ভেরিয়েবলগুলি  ডিল্কিয়ার করা হয় তাকে local variable বলা হয় । এই local variable বা  লোকাল ভেরিয়েবলগুলি কেবল ফাংশন বা ব্লকের মধ্যে ব্যবহার করা যেতে পারে  যা এত মধ্যে ডিক্লিয়ার কর
া হয়ে


#include
using namespace std;
int multiply(int s,int k)
{
return s * k;
}
int main()
{
int y = 13, z = 15;
int m;
m = multiply( y, z );
cout << m ;
}

অাউটপুট দেখতে এখানে ক্লিক করুন  ।

Global variable 
ফাংশন এর বাইরে যে variable  ডিক্লিয়ার করা হয় তাকে Global variable বলা হয় । Global variable এর সুবিধা হল যে কোন প্রোগ্রামের যে কোন ফাংশনে এটি ব্যবহার করা যায়

#include
using namespace std;
int a;
int main( )
{
int b=4;
a= b + 2;
cout<

return 0;
}

অাউটপুট দেখতে এখানে ক্লিক করুন  ।





Share:

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন